RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

ছবিঃ সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। গত রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে পুরস্কার প্রদানের সময় অস্কারের মঞ্চ থেকে তিনি ফিলিস্তিনের মুক্তি এবং যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হন। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসেন হাভিয়ের বারদেম ও প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় বারদেমের পোশাকে ‘যুদ্ধ নয়’ (No to War) লেখা একটি পিন লাগানো ছিল। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, ‘সে নো টু ওয়ার এন্ড ফ্রি প্যালেস্টাইন’ অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।

তার এই বক্তব্যের পর উপস্থিত আমন্ত্রিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-কে এই বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিশেষ প্যাচ লাগানো পোশাকে পোজ দেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।

৯৮তম অস্কারের এই আসরে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে এটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এছাড়া রায়াইন কুগলারের ‘সিনার্স’ চারটি এবং গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি বিভাগে অস্কার জয় করেছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ঈদে গাড়ি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কেন বাতিল হলো

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ

জাতীয় পান্ডা দিবস আজ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ

১০

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

১১

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

১৪

আজ পবিত্র শবেকদর

১৫

আজ ১৬ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৬ মার্চ ২০২৬

১৭

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

১৮

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

১৯

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

২০