RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

এক টাকায় ঈদের নতুন জামা পেল সৈয়দপুরের শতাধিক সুবিধা বঞ্চিত শিশু

ছবিঃ সংগৃহীত

ঈদ মানেই নতুন জামা, আনন্দ আর উৎসবের রং। কিন্তু দারিদ্র্যের কারণে অনেক শিশুর কাছেই সেই আনন্দ অধরা থেকে যায়। নীলফামারীর সৈয়দপুরে এবার সেই অপূর্ণ স্বপ্ন পূরণে মানবিক উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঈদের নতুন পোশাক।

সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় এমন ব্যতিক্রমী আয়োজন করেছে অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। শহরের সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার মাঠে সামিয়ানা টানিয়ে বসানো হয় অস্থায়ী একটি দোকান—যার নাম দেওয়া হয়েছে ‘এক টাকার দোকান’।

দোকানের ভেতরে থরে থরে সাজানো নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট। আর দোকানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শতাধিক শিশু-কিশোর।

সবার হাতেই শক্ত করে ধরা এক টাকার কয়েন বা নোট। চোখেমুখে তাদের উচ্ছ্বাস—আজ তারা নিজেরাই কিনবে ঈদের নতুন জামা।

দোকানের ভেতরে থাকা তরুণ স্বেচ্ছাসেবকরা হাসিমুখে শিশুদের পছন্দের পোশাক দেখিয়ে দিচ্ছেন, সাইজ মিলিয়ে দিচ্ছেন। এরপর শিশুদের হাত থেকে এক টাকা নিয়ে তুলে দিচ্ছেন নতুন জামা।

নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে তখন খুশির ঝিলিক। গোলাহাট এলাকার শিশু রেহান (১০) ও আকাশি (৮) জানায়, তাদের পরিবারে আর্থিক কষ্ট থাকায় অনেক সময় ঈদের সময় নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এক টাকায় নতুন জামা পাওয়া যাবে শুনেই তারা এখানে এসেছে। ছোট্ট আকাশি হাসিমুখে বলে, ‘আমি নিজের পছন্দের একটা ফ্রক নিয়েছি। খুব সুন্দর লাগছে।

ঈদের দিন এটা পরব।’ মাত্র এক টাকায় নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা সাবিনা (১২) ও কৌশিক (৮)। দুজনেরই বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান।

সাবিনা বলে, ‘আমার মা বলেছিলেন হয়তো এবার নতুন জামা হবে না। কিন্তু এখানে এসে এক টাকায় নতুন জামা পেলাম। খুব ভালো লাগছে।’ পাশে দাঁড়িয়ে কৌশিক নতুন জামা হাতে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ‘এবার ঈদে নতুন জামা পরে ঘুরতে পারব।’

সংগঠনের সদস্য মিথুন, সামিউল, রাজা, রাব্বি ও রকি জানান, সমাজে এমন অনেক শিশু আছে যারা প্রায় সব উৎসবেই বঞ্চিত থাকে। ঈদের সময় নতুন জামা তাদের কাছে বড় স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরণ করতেই তাদের এই উদ্যোগ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, ‘শিশুরা সব সময়ই ঈদের দিনে নতুন জামা পরতে চায়। কিন্তু অনেক দরিদ্র পরিবারের শিশুর সেই ইচ্ছা পূরণ হয় না। তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই আয়োজন। আমাদের সদস্যরা নিজেদের অর্থায়নে এই উদ্যোগ নিয়েছে, যাতে সুবিধাবঞ্চিত শিশুরা মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দের পোশাক নিতে পারে।’

তিনি আরো জানান, শুধু পোশাকই নয়, পর্যায়ক্রমে অসহায় মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস এবং সেমাই, চিনি ও দুধও বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম চলবে ঈদের চাঁদ রাত পর্যন্ত।

উল্লেখ্য, প্রতি বছর ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা, সালামি এবং দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সহায়তা দিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। মানবিক এই উদ্যোগে ঈদের আনন্দ এবার ছড়িয়ে পড়েছে সৈয়দপুরের অসংখ্য শিশুর মুখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

প্রবাসীদের বড় সুখবর দিলো আরব আমিরাত

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দিয়ে মুখ বিকৃত

চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরাইল

এক টাকায় ঈদের নতুন জামা পেল সৈয়দপুরের শতাধিক সুবিধা বঞ্চিত শিশু

নীলফামারীতে ঈদের শেষ সময়ে ব্যস্ততা বাড়ছে দর্জিদের

১০

নাটোরের লালপুরে চুরি হওয়া নবজাতক ১২ ঘণ্টা পর উদ্ধার

১১

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

১২

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

১৩

ইরানকে ফাঁসাতে হামলায় ব্যবহার হচ্ছে নকল ড্রোন

১৪

সংসদ অধিবেশন শুরু হবে বেলা ১১টায়

১৫

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

১৬

ওসিকে মুচলেকা দিয়ে ছেড়েছিলেন চুরি, মাদকবিক্রি করতে গিয়ে আবারও গ্রেপ্তার 

১৭

আরও কমল স্বর্ণ ও রুপার দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?

১৮

ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

১৯

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

২০