RCTV Logo নাটোর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

নাটোরের লালপুরে চুরি হওয়া নবজাতক ১২ ঘণ্টা পর উদ্ধার

ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় চুরি হওয়া নিঝুম নামে এক মাস বয়সী কন্যা শিশুকে প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নবীনগর গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে শিশুটিকে চুরি করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি নবীনগর গ্রামের ভ্যানচালক লালু সরদার ও মোছা. বিজলী বেগম দম্পতির কন্যা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রায় ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরী জালাল উদ্দিনের বাড়িতে এসে আশ্রয় চায়। মানবিক কারণে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে থাকতে দেন। সন্ধ্যার আগে সবার অগোচরে ওই কিশোরী ঘরে থাকা এক মাস বয়সী নবজাতক কন্যা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

পরে শিশুটির পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে লালপুর থানায় বিষয়টি জানান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে এবং আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।

রোববার সকালে উপজেলার লক্ষণবাড়ি এলাকায় শিশুটিকে ফেলে রেখে চোরচক্রটি পালিয়ে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শিশুটি চুরি হওয়ার পরই থানায় মামলা দায়ের করা হয় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়। রাতভর পুলিশ উদ্ধার অভিযানে কাজ করে। সকালে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

প্রবাসীদের বড় সুখবর দিলো আরব আমিরাত

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দিয়ে মুখ বিকৃত

চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরাইল

এক টাকায় ঈদের নতুন জামা পেল সৈয়দপুরের শতাধিক সুবিধা বঞ্চিত শিশু

নীলফামারীতে ঈদের শেষ সময়ে ব্যস্ততা বাড়ছে দর্জিদের

নাটোরের লালপুরে চুরি হওয়া নবজাতক ১২ ঘণ্টা পর উদ্ধার

১০

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

১১

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

১২

ইরানকে ফাঁসাতে হামলায় ব্যবহার হচ্ছে নকল ড্রোন

১৩

সংসদ অধিবেশন শুরু হবে বেলা ১১টায়

১৪

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

১৫

ওসিকে মুচলেকা দিয়ে ছেড়েছিলেন চুরি, মাদকবিক্রি করতে গিয়ে আবারও গ্রেপ্তার 

১৬

আরও কমল স্বর্ণ ও রুপার দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?

১৭

ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

১৮

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

১৯

আজ ১৫ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

২০