RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ছবিঃ সংগৃহীত

দেশের দুটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও বেশ উষ্ণ রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় যশোর-এ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকা-য় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বর্ধিত পাঁচ দিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ফিনালিসিমা নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টাইন কোচ

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন

ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিবের ‘প্রিন্স’এর টিজার

জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

ফিনালিসিমা আয়োজনের আলোচনায় ৩ দেশ

৭০ টাকার ইফতারিতে মিলছে মোরগ পোলাও

ইসরাইলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

অবশেষে মোস্তাফিজের বিকল্প পেল কেকেআর

১০

অস্কার লড়াইয়ে সেরা ১০ সিনেমা

১১

বিশ্ব পাই দিবস আজ

১২

সিয়ামের ‘রাক্ষস’ মুভির ট্রেলার মুক্তি

১৩

দেশের বাজারে রুপার দামে পতন

১৪

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

১৫

সৈয়দপুরে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

১৬

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১৭

আগামী ৫ দিন বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৮

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার 

১৯

রাজারহাটে হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে বাজিমাত, ঈদ ঘিরে বাড়ছে চাহিদা

২০