RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

আগামী ৫ দিন বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত

সারা দেশে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের এলাকা আরও বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এ সময়ের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার ও বুধবার দেশের সব বিভাগের (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বুধবার থেকে তাপমাত্রা পুনরায় সামান্য বাড়তে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে রুপার দামে পতন

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

সৈয়দপুরে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

আগামী ৫ দিন বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার 

রাজারহাটে হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে বাজিমাত, ঈদ ঘিরে বাড়ছে চাহিদা

লেবাননে ইসরাইলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

আজ ১৪ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৪ মার্চ ২০২৬

১০

মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১১

কুয়েতে অন্তত ৭ মার্কিন সেনা নিহত, আহত শতাধিক

১২

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

১৩

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

১৪

ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

১৫

আজ বিশ্ব ঘুম দিবস

১৬

দুর্ঘটনায় শিকার বর কণের গাড়ি, উৎসবের বাড়িতে বিষাদের ছায়া, শেষবিদায়ের প্রস্তুতি

১৭

নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

১৮

তারাগঞ্জে সেচ ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৯

রিয়াল মাদ্রিদের মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল!

২০