RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

কুয়েতে অন্তত ৭ মার্কিন সেনা নিহত, আহত শতাধিক

ছবিঃ সংগৃহীত

ইরানের হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে অন্তত ১০০ জন সেনা আহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আহতের সবাই বিভিন্ন পদবির মার্কিন সেনা।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে বলা হয়, ওই হামলায় আহতদের মধ্যে অন্তত সাতজন ইউএস ন্যাশনাল গার্ড সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

তবে কবে এবং কুয়েতের কোন ঘাঁটিতে এই হামলা হয়েছে, তা জানানো হয়নি। কিন্তু ওই হামলায় শতাধিক মার্কিন সেনা আহত হন। তাদের তিনটি সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল যুক্তরাষ্ট্রে এবং একটি জার্মানিতে।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে চিকিৎসাধীন কয়েকজন সেনার অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অন্তত একজনের হাত বা পা কেটে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে। পাল্টা জবাবে ইরানও মিসাইল ও ড্রোন ছুঁড়ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

কুয়েতে অন্তত ৭ মার্কিন সেনা নিহত, আহত শতাধিক

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজ বিশ্ব ঘুম দিবস

দুর্ঘটনায় শিকার বর কণের গাড়ি, উৎসবের বাড়িতে বিষাদের ছায়া, শেষবিদায়ের প্রস্তুতি

নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

তারাগঞ্জে সেচ ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিয়াল মাদ্রিদের মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল!

১০

আজান দিলেই মসজিদে আসে সাপ!

১১

২০ নাকি ২১ মার্চ, কবে ঈদুল ফিতর?

১২

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

১৩

১ কোটি ৬৪ লাখ টাকায় মোস্তাফিজকে কিনল বার্মিংহাম

১৪

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

১৫

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

১৬

মার্কিন বিমানবাহী রণতরীতে ইরানের হামলা

১৭

স্বর্ণের দামে আবারও পতন, ভরি কত

১৮

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

১৯

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

২০