RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১:০৬ অপরাহ্ন

ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ছবিঃ সংগৃহীত

ইরানে অপারেশন ‘এপিক ফিউরি’ নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলার মধ্যে ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড।

বৃহস্পতিবার (১২ মার্চ) সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী, ইরানে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরাইলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে।

শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচারিত হয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

তেহরানের বাসিন্দারা জানান, শুক্রবার সকালের বিস্ফোরণগুলো এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে।

বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিও শুক্রবার সকালে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দের খবর প্রকাশ করেছে, বিশেষ করে ‘দক্ষিণ তেহরানে’।

এদিকে, ‘ইরানে যুদ্ধ খুব দ্রুত এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ইরান প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ‘খুব দ্রুত এগিয়ে যাচ্ছে’ এবং ‘খুব ভালোভাবে চলছে’।

তিনি ইরানকে ‘সন্ত্রাস ও ঘৃণার জাতি’ বলে উল্লেখ করেন এবং ইঙ্গিত দেন যে দেশটি ‘এখন বড় মাশুল দিচ্ছে’।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে অন্তত ৭ মার্কিন সেনা নিহত, আহত শতাধিক

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজ বিশ্ব ঘুম দিবস

দুর্ঘটনায় শিকার বর কণের গাড়ি, উৎসবের বাড়িতে বিষাদের ছায়া, শেষবিদায়ের প্রস্তুতি

নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

তারাগঞ্জে সেচ ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিয়াল মাদ্রিদের মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল!

আজান দিলেই মসজিদে আসে সাপ!

১০

২০ নাকি ২১ মার্চ, কবে ঈদুল ফিতর?

১১

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

১২

১ কোটি ৬৪ লাখ টাকায় মোস্তাফিজকে কিনল বার্মিংহাম

১৩

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

১৪

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

১৫

মার্কিন বিমানবাহী রণতরীতে ইরানের হামলা

১৬

স্বর্ণের দামে আবারও পতন, ভরি কত

১৭

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

১৮

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

১৯

আজ ১৩ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

২০