RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে টেন্ডার না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা .নীল রতন দেবকে মারধরের হুমকি দেওয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ হাসানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে সৈয়দপুর রাজনৈতিক জেলার আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সামগ্রী সরবরাহের টেন্ডার না পেয়ে হাসানুরসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তার কক্ষে গিয়ে তাকে মারধরের হুমকি দেয়। এতে হাসপাতালে চিকিৎসক নার্সরা কর্মবিরতি পালন করেন। পরে সেই যুবদল নেতা স্বাস্থ্য কর্মকর্তার কাছে ভুল স্বীকার করে মাফ চায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে সেচ ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিয়াল মাদ্রিদের মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল!

আজান দিলেই মসজিদে আসে সাপ!

২০ নাকি ২১ মার্চ, কবে ঈদুল ফিতর?

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

১ কোটি ৬৪ লাখ টাকায় মোস্তাফিজকে কিনল বার্মিংহাম

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

মার্কিন বিমানবাহী রণতরীতে ইরানের হামলা

স্বর্ণের দামে আবারও পতন, ভরি কত

১০

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

১১

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

১২

আজ ১৩ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ১৩ মার্চ ২০২৬

১৪

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

১৫

ইরান-লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তুপ তেল আবিবের একাধিক ভবন

১৬

অবিশ্বাস্য সেই বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন

১৭

বালতির পানিতে প্রাণ গেল শিশুর

১৮

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৯

বর-কনের বিয়েযাত্রা শেষ হলো মৃত্যুযাত্রায়

২০