RCTV Logo বিনোদন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ৫:০২ অপরাহ্ন

তুফান ও বরবাদের পর গ্যাংস্টার লুকে শাকিব, টিজারে বুলেটের বৃষ্টি

ছবিঃ সংগৃহীত

ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’–র টিজার ঘিরে শেষ পর্যন্ত কাটল অনিশ্চয়তা। প্রচারণা থমকে যাওয়ায় অনেকেই ভাবছিলেন ছবিটি আদৌ ঈদে মুক্তি পাবে কি না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার।

এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল বৃহস্পতিবার বেলা ১২টায় টিজার প্রকাশ করা হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে বেলা ১টার দিকে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে আসে টিজারটি।

১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলছেন ‘প্রি-ব্লাস্ট’। টিজারে গ্যাংস্টারের রূপে হাজির হয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগতের ঝলক। এরপর দৃশ্যপটে প্রবেশ করেন ‘প্রিন্স’ চরিত্রের শাকিব। লম্বা চুল, চোখে সানগ্লাস—অ্যাকশন মুডে একের পর এক গুলিতে ধরাশায়ী করছেন প্রতিপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

টিজারে শাকিবের আরেকটি ভিন্ন লুকও দেখা গেছে-ছোট চুল, অন্যরকম উপস্থিতি। এটি কি প্রিন্সের অতীত কাহিনি, নাকি দ্বৈত চরিত্র—সেটা এখনো পরিষ্কার করেননি নির্মাতা।

টিজারে আরও দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য–কে। পাশাপাশি শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু–রও ঝলক রয়েছে।

টিজারের শেষ মুহূর্তে শোনা যায় প্রিন্সের সংলাপ— আমার সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি। আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।

ছবিটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ সহ আরও অনেক অভিনয়শিল্পী। বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন লোকেশন এবং শ্রীলঙ্কায়ও ছবিটির শুটিং হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা

তুফান ও বরবাদের পর গ্যাংস্টার লুকে শাকিব, টিজারে বুলেটের বৃষ্টি

সংসদে প্রধানমন্ত্রীর সারিতে জায়গা পেলেন যারা

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ওয়াক আউট করলো বিরোধী দল

বিএনপির স্থায়ী কমিটি থেকে এক সদস্যের পদত্যাগ

মাদকসহ নারী কারবারি আটক

সৌদির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে হামলা

এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

১০

চাটমোহরে ভ্যান ছিনতাই করতে গিয়ে চাচাতো ভাইকে হত্যা, আটক ৩

১১

আবারও দুঃসংবাদ পেলেন নেইমার জুনিয়র

১২

এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

১৩

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

১৪

ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ

১৫

বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১৬

অপেক্ষা বাড়ল মেসির ৯০০তম গোলের

১৭

চলমান যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান

১৮

ঈদে নতুনরূপে আসছেন মিশা সওদাগর

১৯

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

২০