RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬, ২:২৯ অপরাহ্ন

সৌদির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে হামলা

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে সৌদির বরাতে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ড্রোন দুটি সৌদি আরবের ‘এম্পটি কোয়ার্টার’ মরুভূমির আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়। লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শায়বাহ তেলক্ষেত্র।

সৌদি কর্তৃপক্ষের দাবি, একই দিনে শায়বাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে চালানো এটি সর্বশেষ ড্রোন হামলা, যা প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এই তেলক্ষেত্রটি পরিচালনা করে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সৌদি আরামকো। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, শায়বাহ তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে।

ঘটনার পর অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ওয়াক আউট করলো বিরোধী দল

বিএনপির স্থায়ী কমিটি থেকে এক সদস্যের পদত্যাগ

মাদকসহ নারী কারবারি আটক

সৌদির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে হামলা

এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

চাটমোহরে ভ্যান ছিনতাই করতে গিয়ে চাচাতো ভাইকে হত্যা, আটক ৩

আবারও দুঃসংবাদ পেলেন নেইমার জুনিয়র

এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ

১০

বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১১

অপেক্ষা বাড়ল মেসির ৯০০তম গোলের

১২

চলমান যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান

১৩

ঈদে নতুনরূপে আসছেন মিশা সওদাগর

১৪

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

১৫

মধ্যপ্রাচ্যে ইরানের ৪০তম ধাপের হামলা

১৬

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

১৭

ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

১৮

নীলফামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান ৯ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার-১

১৯

প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

২০