RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ইরানের আরেকটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা

ছবিঃ সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, এ হামলায় হাফেজ খোমেইনি স্কুল ও এটির আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুলটির সংলগ্ন আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের ক্রমবর্ধমান দাবির মধ্যেই খোমেইনে নতুন হামলার এ ঘটনা ঘটল।

এদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তত ১১টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৩০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মার্কিন সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ।

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আরও দুটি ড্রোন ধ্বংস হওয়ার পর যুদ্ধ শুরুর পর থেকে মোট ১১টি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং সীমিত নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। তুলনামূলকভাবে কম গতির হওয়ায় এটি উচ্চমাত্রার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে ঝুঁকিতে পড়ে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা?

তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

দেশের বাঁজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইরানের আরেকটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরান যুদ্ধে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

হাতিবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

অনিশ্চয়তায় ‘অ্যাভাটার ফোর’, কী বলছেন নির্মাতা?

কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

হরমুজ প্রণালী দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প

১০

মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই

১১

৩৩০ মিলিয়ন ডলারের ১১ মার্কিন ড্রোন ভূপাতিত

১২

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

১৩

সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

১৪

সীমান্তে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১৫

জুস খাইয়ে অজ্ঞান করে চালকের ইজিবাইক ছিনতাই 

১৬

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

১৭

নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি

১৮

ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, পাচ্ছেন ৩৭৫৬৭ নারী

১৯

আজ ১০ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

২০