কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।
রনজিনা বেগম রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনহাজুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ঘরে এর আগে আট বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
গত শুক্রবার সকালে তিন কন্যা সন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন। একসঙ্গে তিনটি শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন।
ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, শুক্রবার সকালে প্রসব ব্যথা শুরু হলে রনজিনা বেগমকে কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে ভর্তি করা হয়। সেদিনই নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়। শিশুদের নাম রাখা হয়েছে মাহজিয়া জান্নাত, মারজিয়া জান্নাত ও মারহিয়া জান্নাত।
নবজাতকদের মা রনজিনা বেগম বলেন, মহান আল্লাহ আমাকে একসঙ্গে তিনটি কন্যা সন্তান দিয়েছেন, এতে আমি অনেক খুশি। তবে তিনটি শিশুর জন্য বুকের দুধ যথেষ্ট হচ্ছে না। সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা পেলে শিশুদের ভালোভাবে লালন-পালন করা সহজ হতো।
শিশুদের বাবা মিনহাজুল ইসলাম বলেন, আল্লাহ আমাকে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের বাবা বানিয়েছেন, এতে আমি আনন্দিত। কিন্তু আমি একজন দিনমজুর। কৃষিজমিতে কাজ করে কোনোমতে সংসার চালাই। এখন ওষুধ, দুধ ও অন্যান্য খরচ কীভাবে মেটাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি-বেসরকারি
মন্তব্য করুন