RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড উদ্বোধনে হয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৫৯০ জন দরিদ্র নারীকে সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার সারা দেশে এই পাইলট প্রকল্প শুরু করেছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শর্তসাপেক্ষে কার্ড বিতরণের কাজ চলছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন নারী এই সুবিধা পেতে যাচ্ছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম জানান, একটি বিশেষ কমিটির তত্ত্বাবধানে প্রতিটি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে প্রাথমিক জরিপ চালানো হয়।

প্রাথমিক তালিকায় ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৩৫ জন নারীর নাম আসে। আইডি কার্ডের জটিলতা কাটিয়ে ১ হাজার ১০ জনের তথ্য সার্ভারে আপলোড করা হয়। মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় স্কোরের ভিত্তিতে ৫৯০ জন যোগ্য নারীকে নির্বাচিত করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, তথ্যের যথার্থতা নিশ্চিত করতে প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

রহিমানপুর গ্রামের মারজিনা বেগম (৫০) বলেন, আমার স্বামী স্থায়ী কোনো কাজ করেন না। পাঁচজনের সংসারে খুব কষ্টে দিন কাটছিল। কার্ডটা পেলে অন্তত নিত্যদিনের চাল-ডাল কেনার চিন্তা কিছুটা কমবে।

বর্গাচাষী পরিবারের রাজিয়া সুলতানা (৩২) জানান, তাদের তিন সন্তান পড়াশোনা করছে। এই ভাতার টাকা সন্তানদের পড়াশোনা ও সংসার চালাতে বড় সহায়তা হবে।

ওই গ্রামের সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন, এই তালিকায় নাম তুলতে তাদের কোনো টাকা বা ঘুষ দিতে হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

হরমুজ প্রণালী দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই

৩৩০ মিলিয়ন ডলারের ১১ মার্কিন ড্রোন ভূপাতিত

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

সীমান্তে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

জুস খাইয়ে অজ্ঞান করে চালকের ইজিবাইক ছিনতাই 

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড উদ্বোধনে হয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

১০

নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি

১১

ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, পাচ্ছেন ৩৭৫৬৭ নারী

১২

আজ ১০ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ১০ মার্চ ২০২৬

১৪

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

১৫

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

১৭

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৮

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

১৯

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

২০