RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

ছবিঃ সংগৃহীত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে তারা এই প্রতিযোগিতার শিরোপা টানা দ্বিতীয়বার জিতল। রেকর্ড তৃতীয় ট্রফি ছুঁয়ে দেখল মেন ইন ব্লুরা। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ঘরের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল গৌতম গম্ভীরের দল। গতকাল (রোববার) রাতে মাঠে নেচে-গেয়ে শিরোপা জয় উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা। ট্রফি নিয়ে তাদের আনন্দে মেতেছেন তারা, একই সঙ্গে আইসিসির কাছ থেকে পেয়েছেন মোটা অঙ্কের অর্থ।

চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারত জিতেছিল প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। এবার রোহিত শর্মাদের চেয়ে প্রায় সাত কোটি টাকা বেশি পেয়েছেন সূর্যকুমাররা। ফাইনালে বিজয়ী হয়ে তাদের পকেটে ঢুকেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। রানার্সআপ নিউজিল্যান্ডও বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে। সাড়ে ১৯ কোটি টাকা পেয়েছে ফাইনালের পরাজিত দলটি।

সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল ৯ কোটি ৬৩ লাখ টাকা করে পেয়েছে। সুপার এইটে অংশ নেওয়া দলগুলোর প্রত্যেকের ব্যাংকে গেছে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলের প্রত্যেকে পেয়েছে ৩ কোটি টাকা।

গতবার আইসিসি বিশ্বকাপ প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরায় হয়তো আরও বড় অঙ্কের পুরস্কার অপেক্ষা করছে সূর্যকুমার যাদবদের জন্য। এখন ঘোষণা আসলেই হয়!

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১০

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১১

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১২

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৩

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৫

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৬

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৭

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

১৮

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ঝুলছে আমের মুকুল 

১৯

দিনাজপুর থেকে ১৬ মার্চ সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০