আরসিটিভি ডেস্ক 

ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে দেশের বাজারে কমেছে রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১৭৫ টাকা কমিয়েছে। তাতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাড়িয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
সোমবার (৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে স্বর্ণের দামও কমানো হয়েছে। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
মন্তব্য করুন