নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার বদলীর দাবিতে মানববন্ধন চলছিলো। এসময়ে হঠাৎ করে ওসি ঘটনাস্থলে এসে মানববন্ধনের সামনের সারিতে দাঁড়িয়ে যায়।
রোববার (৮ মার্চ) দুপুরে ডিমলা উপজেলার পরিষদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত (৩ মার্চ) মঙ্গলবার
ডিমলা থানা পুলিশের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। সেই মাহফিলে উপস্থিত নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মানব বাচার চক্রের সদস্য দাবি করে ইফতার মাহফিলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজকে দুপুরের দিকে ডিমলা উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন চলছিলো। সেখানে মানববন্ধন চলাকালীন সময়ে ওসি নিজে গিয়ে উপস্থিত হন এবং লাইনে দাঁড়িয়ে সবার বক্তব্য শুনেন।
এসময়ে বক্তারা অভিযোগ করেন, ডিমলা থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যকে দাওয়াত করা হয়েছিলো। তিনি আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখতে পারছেনা৷ কিছু দিন আগে একজন মানব বাচারকারীকে ইফতার মাহফিল আমন্ত্রণ জানিয়ে বিতর্কিত কাজ করেছেন৷ আমরা অবিলম্বে ওসির বদলী চাই।
সেখানে উপস্থিত ডিমলা থানার ওসি শওকত আলী বলেন, আমরা কখনো একজন অপরাধীকে দাওয়াত করতে পারিনা। আমাদের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি। তিনি হয়তো ইফতারে সময়ে হঠাৎ করে এসেছেন। তবে সে বা কেউ যদি দোষী হয়ে থাকে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব।
এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী আরসিটিভিকে বলেন, শুনতে পারলাম আমার বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে। পরে আমি সেখানে গিয়ে দেখি মানববন্ধন চলছে সেখানে আমি নিজেই দাঁড়িয়েছিলাম সবার কথা শুনে আমি কথা বলেছি৷ তাছাড়া পুলিশের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি।
মন্তব্য করুন