RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ১:০৩ অপরাহ্ন

নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর জলঢাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে ডিলারকে সহায়তার অভিযোগে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকেরা।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শৌলমারি ইউনিয়নে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ডিলার মেসার্স একরামুল ট্রেডার্সের মালিক একরামুল হক বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অনুমোদিত ডিলার।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এলাকায় ইউরিয়াসহ অন্যান্য সারের চাহিদা বেড়েছে। এতে সরকার নির্ধারিত মূ্ল্যের বেশি দামে ডিলার সার বিক্রি করছিলেন। আজকে কৃষকেরা সেখানে সার কিনতে গেলে ডিলারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় হয়। এসময়ে তারা সেখানে উপস্থিত একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে ইউএনওকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন৷

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, একজন ডিলার সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করছিলেন। কৃষকেরা সেখানে সার কিনতে গেলে দাম বেশি চাওয়ায় ডিলারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তারা সেখানে একজন কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখে আমাকে খবর দেয়। পরে পুলিশের সহায়তায় সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়ার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অবরুদ্ধ উপসহকারী কৃষি কর্মকর্তাকে উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা

নয় বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা 

‘কালো’ তকমা পেরিয়ে আলোর পথে রুবিনা, সংগ্রামে গড়া সফল নারী উদ্যোক্তা

সরকারি নির্দেশনা না মেনে ইচ্ছেমতো অফিসে আসেন কর্মকর্তারা 

শর্ট সার্কিটের আগুনে পুড়ল ঘরবাড়ি, ক্ষয়ক্ষতি ২০ লাখ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগিকে মারধরের অভিযোগ 

দত্তক নেওয়া বাচ্চাকে বাঁচাতে অটোচালক বাবার আকুতি মিনতি 

আন্তর্জাতিক নারী দিবস আজ

৩ বাসে আগুন, ফিলিং স্টেশন ভাঙচুর

১০

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের নতুন হামলা

১২

মায়ামিকে জিতিয়ে ৯০০তম গোলের আরও কাছে মেসি

১৩

সেহরির সময় ডাকাতির চেষ্টা, গ্রামবাসীর হাতে আটক ৩ জন

১৪

আজ ০৮ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৮ মার্চ ২০২৬

১৬

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

১৭

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

১৮

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

১৯

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

২০