RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ মার্চ ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) অপহরণের ঘটনায় প্রধান আসামি মো. তামিম মিয়াকে (২১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে পাবনা জেলার সাঁথিয়া থানার ভদ্রকোলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত মো. তামিম মিয়া (২১) গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, তামিম দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরিবার সতর্ক করলেও সে কর্ণপাত করেনি। গত ২২ ফেব্রুয়ারি ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার পথে তামিম ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ (গাইবান্ধা) এবং র‍্যাব-১২ (পাবনা) যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামি তামিমকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০