RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৬ মার্চ ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালানের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ৫ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টা ২০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী (থানা: হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট) এবং ৬ মার্চ সকাল ৭টায় গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটিচন্দ্রখানা (থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম) এলাকায় দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৩৪ বোতল, ফেয়ারডিল সিরাপ ৪২ বোতল এবং ভারতীয় জিরা ৭২ কেজি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০