RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৬ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

গাইবান্ধায় অননুমোদিত রঙ ব্যবহার করায় জরিমানা

ছবিঃ আরসিটিভি

অস্বাস্থ্যকর নোংড়া পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাইবান্ধায় অভিযান চালিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিসহ দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার ( ৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে এই অভিযান করেন তারা। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার যৌথ ভাবে এই অভিযান করেন।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। তিনি মুঠোফোনে জানান,

অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার করার কারণে সুপার টেস্টি বেকারির মালিককে ১০ হাজার  টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার কারণে আকি মুড়ি ফ্যাক্টরির মালিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ গাইবান্ধা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিক শিল্পনগরীতে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিতে দীর্ঘদিন থেকে কেক, হরেক রকমের বিস্কুট, চানাচুর, পাউরুটি, বাটারবন, মিষ্টি, সন্দেশসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে আসছে। এসব খাদ্য পণ্যে নিম্নমানের উপকরণ ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আসিফ মিয়া  জানান,খাদ্যপণ্যে অননুমোদিত রঙ ও কৃত্রিম ফ্লেভার যুক্ত খাবার খেলে অনেক সময় বমি, পেটব্যথা, ডায়রিয়া বা বদহজম হতে পারে। এছাড়া শরীরে অ্যালার্জি, লিভার,কিডনি,ক্যানসারসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০