RCTV Logo স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

যুদ্ধকবলিত কাতারে ফিনালিসিমা নিয়ে যা ভাবছে উয়েফা

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলছে তীব্র সংঘাত। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন খেলা বন্ধ হয়ে গেছে। বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে পড়তে শুরু করেছে এই সংঘাতের প্রভাব। এরই জেরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিসিমা নিয়ে শঙ্কা জেগেছে। তবে উয়েফা এখনো আশাবাদী, কাতারে চলতি মাসে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা অটুট রেখেছে।

যুদ্ধ শুরুর পর থেকে কাতারেও কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির রাজধানী দোহায় চলতি মাসে ২৭ তারিখ হওয়ার কথা আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ।

আর তিন সপ্তাহের মতো বাকি। যুদ্ধ চলমান। স্বাভাবিকভাবে ম্যাচকে ঘিরে শঙ্কা উঠেছে। এই প্রসঙ্গে গতকাল (বৃহস্পতিবার) উয়েফা বলেছে, ‘বর্তমানে আর কোনো বিকল্প ভেন্যু বিবেচনা করা হচ্ছে না। আগামী সপ্তাহের শেষ দিকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মনে করা হচ্ছে।’

২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার কথা। সেখানেই মেসি দ্বিতীয়বার আরেকটি ট্রফি তুলে ধরার স্বপ্ন দেখছেন। কিন্তু বাধ সাধছে বহুজাতিক এই যুদ্ধ।

কাতার ফুটবল ফেডারেশন ইতোমধ্যে সব টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। কাতারেই ৩১ মার্চ একটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার।

উয়েফা বলছে, ‘স্থানীয় আয়োজকদের সঙ্গে আলাপ চলছে, যারা এই ম্যাচ সফল করতে সর্বোচ্চ চেষ্টা করেছে।’ এই ম্যাচ আয়োজনে দোহাকে উচ্চ ঝুঁকি মনে হলে এটি স্পেন বা ইউরোপের অন্য কোথাও সরে যাবে, যেখানে দুই দলের খেলোয়াড়রা ঘাঁটি গাড়বে।

২০২২ সালের জুনে লন্ডনে প্রথম ফিনালিসিমা হয়েছিল। কোপা আমেরিকা জয়ী হিসেবে ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইতালিকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০