RCTV Logo স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

অপেক্ষা বাড়ছে সাকিবের, পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না

ছবিঃ সংগৃহীত

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে দোলাচল চলছে অনেকদিন ধরে। সাম্প্রতিক সময়ে সেই আলোচনা জোরালো হওয়ার পর পাকিস্তান সিরিজ দিয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে তোলা হচ্ছে না সাকিবের। অর্থাৎ, সাকিব ও তার ভক্তদের অপেক্ষা আরও বাড়ছে!

মূলত লম্বা সময় দলের বাইরে থাকার পাশাপাশি অন্যদের সঙ্গে অনুশীলন ছাড়া হুট করে সাকিবকে স্কোয়াডে যুক্ত করার যৌক্তিকতা নিয়ে কথা উঠেছে। সে কারণে আসন্ন সিরিজের জন্য বিসিবির কাছে নির্বাচকদের দেওয়া স্বোয়াডে নাম নেই সাবেক এই অধিনায়কের। এ ছাড়া তার মামলার ব্যাপারেও কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব।

গতকাল (বুধবার) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাব দেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘সাকিবের (মামলার বিষয়ে) কাজ চলছে। বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে, সঙ্গে আমাদের লিগ্যাল টিমও আছে।’

তবে দ্রুততম সময়ের মাঝে সাকিবকে দলে দেখার ব্যাপারেও আশাবাদী আসিফ, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিটি ম্যাচের ভেন্যু ও সময় (দুপুর সোয়া ২টায় শুরু) একই। এখনও আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

বিস্ফোরণে কাঁপছে কাতার

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা

ছয় মাসে কোরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান, মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ

পেছাল যশ এর ‘টক্সিক’ মুক্তির তারিখ

ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

১০

লাঠি হাতে ৬ পুলিশ, অভিযোগে এক : তদন্ত ত্রুটিপূর্ণ দাবি আইনজীবীর

১১

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

১২

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন

১৩

দূর্ধর্ষ সন্ত্রাসী ন্যাড়াবাহিনী প্রধান ‘কিলার বাবু’ নিহত

১৪

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

১৫

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

১৬

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

১৭

মাসে ১০ হাজার ড্রোন তৈরি করছে ইরান!

১৮

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৯

সীমান্তে কালো পতাকা উড়াল ইরান

২০