আরসিটিভি ডেস্ক 

বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
পদের নাম : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
পদসংখ্যা : ১০ হাজার (৮ হাজার পুরুষ ও ২ হাজার নারী)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২.৫৷
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
বয়সসীমা : ১৮-২০ বছর। যে সব প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
শারীরিক যোগ্যতা (পুরুষ প্রার্থী)
উচ্চতা : সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
বুকের মাপ : সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
নারী প্রার্থী
উচ্চতা : সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
আবেদন ফি : ৪৫ টাকা (অফেরতযোগ্য)।
আবেদনের শেষ সময়
৩১ মার্চ, ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
মন্তব্য করুন