RCTV Logo ডেস্ক রিপোর্ট
৪ মার্চ ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে ছিনতাই

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন অজ্ঞাত পরিচয়ে পাঁচজন দুর্বৃত্তকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবট গাছ নামক স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী গোলাম হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

গোলাম হোসেন কালবেলাকে বলেন, স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে নিয়ে তরমুজ কেনার জন্য ইজিবাইকে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলাম। পথিমধ্যে সেখানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার পথরোধ করে। এ সময় পুলিশের পোষাক পরিহিত পাঁচজন যুবক প্রাইভেট কার থেকে নেমে আসেন। তারা আমাকে ব্যাপক মারধর করে ইজিবাইকটি নিয়ে নেয়। একইসঙ্গে আজিজকে মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায় এবং অপর চারজন আমাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। এরপর ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান এলাকা থেকে আমাকেকে উদ্ধার করে স্বজনরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে তেলের দাম বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি

বেগুনি ও পেঁয়াজু আর ছোলা ও মুড়ি কীভাবে বাঙালির ইফতারের অংশ হয়ে উঠলো?

পুলিশে বড় নিয়োগ, আবেদন শুরু বৃহস্পতিবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে ছিনতাই

ঈদে সরকারি ছুটি আর কত দিন বাড়বে? সিদ্ধান্ত বৃহস্পতিবার

ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন জব্দ করল ইরান

নাটোরে সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপিতে তুমুল আলোচনা

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামে ৪০০ বছরের পুরনো চান্দামারী মসজিদ

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, গুরুত্ব পাচ্ছে কার্বন ট্রেডিং

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশ সদস্য

১২

ঈদুল ফিতর কে ঘিরে অসহায় পরিবারের পাশে আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরাম

১৩

ঈদকে ঘিরে নীলফামারিতে কোন সহিংসতার আশঙ্কা নেই – এসপি জাহিদুল 

১৪

খামেনির দাফন কবে ও কোথায়? যা জানা গেল

১৫

তলানির দলের কাছে হোঁচট খেল লিভারপুল

১৬

হোয়াটসঅ্যাপে বড় বদল: সিম না থাকলে চলবে না অ্যাকাউন্ট, জানুন নতুন নিয়ম

১৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আশা জাগিয়েও বিদায় নিল বার্সেলোনা

১৮

ভূমি অফিসে এসে প্রতিমন্ত্রী দেখলেন তালাবদ্ধ

১৯

আবহাওয়া নিয়ে সুখবরের মাঝে বৃষ্টির আভাস

২০