ডেস্ক রিপোর্ট 

র্যাবের মাদকবিরোধী অভিযানে আজ বুধবার (৪ মার্চ) সকালে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানাধীন কুলাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বোয়ালমারী গ্রামের মোঃ আশাদুল হক (৪৬) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় আসাদুল হকের দেখানো মতে তার বাড়ির পাশে ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৫৭.১ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, গ্রেফতারকৃত আশাদুল হক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে। সে অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
তিনি আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আশাদুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ও জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন