RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ট্রাম্পের সঙ্গে দেখা করতে মোদিকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ খবর জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

ট্রাম্প গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে কথা বলেছিলেন।

তখন তিনি অভিবাসন নিয়ে আলোচনা করেছিলেন। এ ছাড়া ভারতের আরো বেশি আমেরিকায় তৈরি সুরক্ষা সরঞ্জাম কেনার এবং ন্যায্য দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন মোদি।

চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করতে এবং তার নাগরিকদের জন্য দক্ষ কর্মী ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতে আগ্রহী।

মার্কিন পণ্যের ওপর ভারতের উচ্চ শুল্ক আরোপের কথা উল্লেখ করে ট্রাম্প অতীতে যে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তা এড়াতেও চেষ্টায় আছে ভারত।

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ২০২৩/২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ৩২ বিলিয়ন ডলার।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরো গভীর করার জন্য প্রধানমন্ত্রীর দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে উভয় পক্ষই কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০