RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
৩ মার্চ ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

‎ ‎দিনাজপুরে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরন

ছবিঃ আরসিটিভি

‎দিনাজপুর -৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ইমামরা সমাজের পথপ্রদর্শক উল্লেখ করে বলেছেন, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের প্রতি গুরুত্মারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামকে রাজনৈতিকভাবে কেউ যেন ব্যবহার করতে না পারে একারনেই বর্তমান বিএনপি সরকার ইমাম. মোয়াজ্জেম ও খাদেরদের বেতন-ভাতা বৃদ্ধি করার ঘোষনা দিয়েছেন। বাংলাদেশ মুসলিম, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধসহ সকলের নাগরিক অধিকার রয়েছে। সকল ধর্মের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে ইমামদের ভুমিকা অপরিহার্য। দিনাজপুর সহ সারাদেশেই সকল ধর্মের মানুষের উন্নয়নে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

আমি দিনাজপুর ৩ সদর আসনকে সুন্দরভাবে গড়ে তুলতে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। যেন দিনাজপুরকে সকল ধর্মের মানুষের নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারি।‎তিনি বলেন, দিনাজপুরে কোন চাঁদাবাজ, মাদকব্যবসায়ী ও সন্ত্রাসীদের স্থান হবে না। কঠোর ভাবে তা প্রতিহত করা হবে। তিনি আইনের প্রতি সকলকে শ্রদ্ধাবোধ হওয়ার আহবান জানান।

‎৩ মার্চ মঙ্গলবার ২০২৬ দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনাজপুর ইমাম কল্যান সংস্থার আয়োজনে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

‎দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সভাপতিত্বে মাওলানা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর ইমাম কল্যান সংস্থার প্রধান উপদেষ্ঠা মাওলানা মতিউর রহমান কাসেমী, চেম্বারের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, বিশিষ্ট ব্যবাসয়ী ও সমাজসেবক শামীম কবির, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম, ইউসুফ বেকারী স্বত্তাধিকারী সাহিদ আলী, অধ্যক্ষ মুফতী খায়রুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সফু আহমেদ, দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সাধারন সম্পাদক হাফেজ মাও: আমিরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাও. দেলোয়ার হুসাইন সাইদী, সিনিয়র সহ-সভাপতি মাও. শামসুল ইসলাম, সহ-সভাপতি মাও. শরীফুল ইসলাম, মসজিদ শিক্ষা সম্পাদক মাও. সাদেকুল ইসলাম, অর্থ সম্পাদক মাও. বদিউজ্জামান, সহ-কোষাধ্যক্ষ মাও. নুর মোহাম্মদ প্রমুখ। সঞ্চালনে ছিলেন দিনাজপুর ইমাম কল্যান সংস্থার মুফতী হাবিবুল্লাহ বাহার।

‎এ ছাড়াও ইমামদের মাঝে কম্বল বিতরন করা হয়। এর আগে প্রায় ২০০ জন ইমামদের মাঝে তেল, দুধ, সেমাই, চিনি, ডাল, ছোলা বুট, মুড়ি, লবন, খেজুরসহ ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ ‎দিনাজপুরে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরন

ভারত সিমান্তে আটক করে তিন বন্ধুর ভারতে গিয়ে কাজের স্বপ্ন ভেঙে দিলো বিজিবি

বৃষ্টিতে সেমিফাইনাল বিঘ্নিত হলে ফাইনালে যাবে কারা?

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ

ইরানে ভূমিকম্প অনুভূত

ঈদের ছুটি আরও বাড়তে পারে

বিগ বস-এ সৌরভ গাঙ্গুলি

ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

১০

ঠাকুরগাঁওয়ের অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের অভিযোগ

১১

নীলফামারীর জলঢাকায় নকল ঔষধসহ আটক ১

১২

বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি, দেবে না – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

১৩

দুই লাল কার্ডের ম্যাচে গেতাফের কাছে রিয়ালের হার

১৪

স্বাধীনতা সংগ্রামে রংপুরে প্রথম শহীদ শংকু সমজদার

১৫

ইরানের ২ যুদ্ধবিমান ভূপাতিত করল কাতার

১৬

ঘরে ঢুকে বড় বোনকে গলা কেটে হত্যা করল ছোট ভাই

১৭

সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা

১৮

আজ ০৩ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ০৩ মার্চ ২০২৬

২০