RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ মার্চ ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

রুমমেটকে হত্যার পর ৭ টুকরো : আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মতিঝিলে রুমমেট মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যার পর মরদেহ সাত টুকরো করার অভিযোগে গ্রেপ্তার শাহিন আলমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন, তবে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্র পক্ষের এপিপি মো. মাকসুদুর রহমান রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে বলেন, এটা নৃশংস পরিকল্পিত হত্যাকান্ড, আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

শুনানিতে তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক মো. শাহরিন হোসেন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে জানান, হত্যাকাণ্ড নৃশংস ও পরিকল্পিত। আসামি ও ভিকটিম রুমমেট ছিলেন। হত্যার সময় ভিকটিম কাপড় ধুচ্ছিলেন, তখন আসামি ধারালো চাপাতি দিয়ে তাকে কোপ দেন।

তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে আসামি বাসায় চাপাতি রেখে ওবায়দুল্লাহকে হত্যা করেছেন। পরে ভিকটিমের শরীর বিভিন্ন অংশে বিভক্ত করে বিভিন্ন স্থানে ফেলে দেন।

শাহরিন হোসেন আরও জানান, ভিকটিমের কিছু অংশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে, তবে দুই অংশ এখনো নিখোঁজ। বাকি অংশ উদ্ধার এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা বের করতে সাত দিনের রিমান্ড প্রয়োজন।

আদালতে আসামিকে হত্যার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, “মারার কোনো পূর্বপরিকল্পনা ছিল না, আমি সাধারণ মানুষ।” এছাড়া ভিকটিমের সঙ্গে মনোমালিন্য ও টাকা বিষয়ক ঝগড়া থাকলেও, হত্যার নৃশংসতা স্বীকার করেন।

মামলার বিবরণে জানা গেছে, ওবায়দুল্লাহ বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঢাকার মতিঝিলের কমলাপুর কবি জসীম উদ্দিন রোডের একটি চিলেকোঠায় দুই রুমের মেসে শাহিন আলমসহ ভাড়া থাকতেন। ২৭ ফেব্রুয়ারি রাতে ওবায়দুল্লাহর ছোট ভাই জলিলের সঙ্গে তার ফোনালাপের পর, ২৮ ফেব্রুয়ারি দুপুরে পল্টন থানাধীন আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে কালো পলিথিনে মোড়ানো একটি বিচ্ছিন্ন পা, বায়তুল মোকারম মসজিদের পূর্ব গেটের পাশে দুটি হাত এবং শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে আরেকটি বিচ্ছিন্ন পা পাওয়া যায়।

পরবর্তী তদন্তে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করে এবং ভাড়া মেস থেকে রক্তমাখা চাপাতি ও বাইসাইকেল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে শাহিন হত্যার দায় স্বীকার করেন এবং লাশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার কথা জানান।

ভুক্তভোগীর বাবা মো. ওবায়দুল্লাহর হামিদ মিঞা রোববার (১ মার্চ) মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে শত্রুতার জেরে তরমুজ ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২

কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’!

রাজশাহীতে ধানক্ষেতে মিললো শিশু শিক্ষার্থীর মরদেহ

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

রুমমেটকে হত্যার পর ৭ টুকরো : আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল গোডাউন ঘর ও ব্যাংক, ক্ষয়ক্ষতি ১০ লাখ

১০

অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

১১

গাইবান্ধায় সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

আওয়ামী লীগ নেতা কর্তৃক সার সংকট করার প্রতিবাদে পলাশবাড়ীতে মহাসড়ক অবরোধ

১৩

ঈদুল ফিতরকে সামনে রেখে সৈয়দপুর রেল কারখানায় মেরামত হচ্ছে ১১২ কোচ

১৪

রাজধানীতে নামল বছরের প্রথম বৃষ্টি

১৫

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

১৬

শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জিল্লু

১৭

স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৮

নিরাপদে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম

১৯

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

২০