গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক বাফার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে সার সংকট তৈরি করার প্রতিবাদে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল ও স্থানীয় জনসাধারণ।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে গাইবান্ধা তুলসীঘাট বাফার গোডাউনে সামনে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে জনসাধারণ।
এমসয় তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়ার তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।অতিদ্রুত তাকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ও ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স, শ্রমিক নেতা হাফিস আসাদ লিখন,কাজী ইমন সহ অনেকে।
মন্তব্য করুন