RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন পাকিস্তান সফরের আমন্ত্রণ

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তারেক রহমানকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান তিনি।

স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, উষ্ণ ও আন্তরিক ফোনালাপে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেন এ দুই নেতা। পাকিস্তান-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং দুই দেশের জনগণকে আরও কাছে নিয়ে আসার ক্ষেত্রে তার মুখ্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান তারা।

ফোনালাপে সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে জাতির লালিত গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতিতে দুই দেশের নেতৃত্বের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারম্যানকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমন্ত্রণে সাড়া দিয়ে শাহবাজ শরিফকেও ঢাকা সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। উভয় নেতা আগামী দিনগুলোকে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে সম্মত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেটোর প্রথম হ্যাটট্রিকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসি

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

গাইবান্ধায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ আসনে জামানত হারালেন ২৮ প্রার্থী

ভালোবাসার মায়ায় জড়ানো ডি মারিয়ার জন্মদিন আজ

নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব

নিখোঁজের ৭ দিন পর ভৈরব নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সুন্দরবন দিবস আজ

খালের কচুরিপানায় ভাসছিল যুবকের মরদেহ উদ্ধার

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন পাকিস্তান সফরের আমন্ত্রণ

১০

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

১১

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

১২

ফাঁসির মঞ্চ পেরিয়ে সংসদে যে তিন নেতা

১৩

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

১৪

রমজানে আল-আকসায় প্রবেশ ঠেকানোর পরিকল্পনা ইসরায়েলের

১৫

রঙিন বসন্তে ভালোবাসার ছোঁয়া; আজ বিশ্ব ভালোবাসা দিবস

১৬

কোচহীন দলের কাছে লজ্জার হার পিএসজির

১৭

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

১৮

ক্যারিবিয়ান সাগরে ফের মার্কিন হামলা, নিহত ৩

১৯

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ডিসি অফিসের মুহুরী নিহত

২০