RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ মার্চ ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন

স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর

ছবিঃ সংগৃহীত

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়। নতুন এই দাম রোববার (১ মার্চ) থেকে কার্যকর হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল শনিবার সকাল সাড়ে ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ‘আলোর ফেরি’ সংগঠনের উদ্যোগে অসচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

মধ্যপ্রাচ্যের সংঘাতে কী সংকটে পড়বে দেশের জ্বালানি খাত?

সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের মৃত্যু

মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার?

১০

খুলনায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১১

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে লড়াই

১২

ইসরায়েলে ইরানি হামলায় নিহত ১, আহত শতাধিক

১৩

নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার হাত ও পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার

১৪

গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

১৫

ইরানের বালিকা বিদ্যালয়ে নিহত বেড়ে ১৪৮

১৬

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

১৭

খামেনির মৃত্যুর পর যে ৩ জনের নেতৃত্বে চলবে ইরান

১৮

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থি মিলিশিয়াদের হামলা

১৯

শুরু হলো মহান স্বাধীনতার মাস

২০