RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানি বার্তাসংস্থা তাসনিম ও ফারস নিউজ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। এরপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য জানান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

কিন্তু ইরানের পক্ষ থেকে বিষয়টি প্রথমে স্বীকার করা হয়নি। অবশেষে আজ সকালে দেশটি জানিয়েছে, তাদের প্রধান ধর্মীয় নেতা নিহত হয়েছেন।

ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলি খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।

১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।

১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলি খামেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ‘আলোর ফেরি’ সংগঠনের উদ্যোগে অসচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

মধ্যপ্রাচ্যের সংঘাতে কী সংকটে পড়বে দেশের জ্বালানি খাত?

সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের মৃত্যু

মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার?

১০

খুলনায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১১

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে লড়াই

১২

ইসরায়েলে ইরানি হামলায় নিহত ১, আহত শতাধিক

১৩

নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার হাত ও পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার

১৪

গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

১৫

ইরানের বালিকা বিদ্যালয়ে নিহত বেড়ে ১৪৮

১৬

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

১৭

খামেনির মৃত্যুর পর যে ৩ জনের নেতৃত্বে চলবে ইরান

১৮

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থি মিলিশিয়াদের হামলা

১৯

শুরু হলো মহান স্বাধীনতার মাস

২০