RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

ভোটের আগের দিন লালমনিরহাটে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা ঘিরে প্রস্তুতি

ছবিঃ আরসিটিভি

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলাসহ মোট তিনটি আসনের ভোটকেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। লালমনিরহাটের তিনটি আসনে এবার মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন।

​নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সদস্যদের বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এছাড়া দুর্গম চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার ১০৬টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

​সরঞ্জাম গ্রহণ করতে আসা প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় তারা সময়মতো কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

​লালমনিরহাটের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি উপজেলায় একাধিক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। চরাঞ্চল ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগের দিন লালমনিরহাটে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা ঘিরে প্রস্তুতি

শিব মন্দিরে দুঃসাহসিক চুরি: ১০ কেজির ঘণ্টা ও ত্রিশূল লুট

নীলফামারীতে ৫৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৪টি

সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে চার ধরনের যান চলাচল

চট্টগ্রামে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার করা অর্থ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : জুবায়ের

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

১০

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

১১

৩৬ ম্যাজিস্ট্রেটসহ মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

১২

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

১৩

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন

১৪

লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

১৫

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

১৬

নওগাঁয় ৫ পেট্রোলবোমা উদ্ধার

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন

১৮

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

১৯

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

২০