RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন

দিনাজপুরে ইফতারের আগে শিশু শামস নিখোঁজ, রাতে ভুট্টাক্ষেতে মিলল মরদেহ

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের কিছুক্ষণ পর শাওন ওরফে শামস (৮) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাওন ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা অবস্থায় সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে কিনা?

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ!

বাংলা একাডেমি পুরস্কার পাবেন মোহন রায়হান

সীমান্তে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

দিনাজপুরে ইফতারের আগে শিশু শামস নিখোঁজ, রাতে ভুট্টাক্ষেতে মিলল মরদেহ

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

১০

রাতের আড়ালে চুরি হয়ে গেল কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটের অংশ

১১

চুক্তি ভেঙে আবারও লেবাননে ভয়াবহ হামলা চালাল ইসরাইল

১২

আসন সংকটে ভোগান্তি, ঈদে বিশেষ ট্রেনের দাবি গাইবান্ধাবাসীর

১৩

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

১৪

ইত্যাদিতে ঈদের চমক নিয়ে আসছেন -হাবিব ওয়াহিদ

১৫

মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

১৬

আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি

১৭

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

১৮

২০২৬ বিশ্বকাপে নজিরবিহীন লোকসানের শঙ্কা

১৯

বিমান হামলায় আফগানিস্তানে ৬৭০-এর বেশি হতাহত

২০