RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৯ অপরাহ্ন

লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। জেলার মোট ৩৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টিকে বিশেষ গুরুত্ব দিয়ে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অতি গুরুত্বপূর্ণ’—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। গোয়েন্দা তথ্য, অতীতের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার ভিত্তিতে এ শ্রেণিবিন্যাস করা হয়েছে। ‘ঝুঁকিপূর্ণ’ শব্দটি ব্যবহার না করে গুরুত্বের মাত্রা অনুযায়ী কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জেলায় তিনটি সংসদীয় আসন রয়েছে- লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা), লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) এবং লালমনিরহাট-৩ (সদর)। তিন আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন।

লালমনিরহাট-১ আসনে একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে। এখানে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টি গুরুত্বপূর্ণ এবং ৪২টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

লালমনিরহাট-২ আসনে ১৬টি ইউনিয়ন রয়েছে। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৯৬৪ জন। ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৪৪টি গুরুত্বপূর্ণ ও ৪৮টি অতি গুরুত্বপূর্ণ।

লালমনিরহাট-৩ (সদর) আসনে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা অন্তর্ভুক্ত। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন। ৯৩টি কেন্দ্রের মধ্যে ৩৩টি গুরুত্বপূর্ণ এবং ১৬টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী- এই চারটি সীমান্তবর্তী উপজেলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, নির্বাচনী সময়কে সামনে রেখে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লালমনিরহাটে ২২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রথমবারের মতো প্রিজাইডিং কর্মকর্তাদের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

অন্যদিকে, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি।

নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার করা অর্থ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : জুবায়ের

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

৩৬ ম্যাজিস্ট্রেটসহ মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন

লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

১০

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

১১

নওগাঁয় ৫ পেট্রোলবোমা উদ্ধার

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন

১৩

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

১৪

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

১৫

আরব আমিরাতের ক্লাবে বাংলাদেশের জায়ান

১৬

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াত নেতা আটক

১৭

১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে সৌদি আরব

১৮

বাগেরহাটে মাহেন্দ্র-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

১৯

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

২০