RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১:২৫ অপরাহ্ন

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।

আজ বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন।

এ ছাড়া ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোট দিয়েছেন। ৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার করা অর্থ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : জুবায়ের

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

৩৬ ম্যাজিস্ট্রেটসহ মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন

লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

১০

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

১১

নওগাঁয় ৫ পেট্রোলবোমা উদ্ধার

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন

১৩

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

১৪

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

১৫

আরব আমিরাতের ক্লাবে বাংলাদেশের জায়ান

১৬

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াত নেতা আটক

১৭

১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে সৌদি আরব

১৮

বাগেরহাটে মাহেন্দ্র-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

১৯

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

২০