RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১:২০ অপরাহ্ন

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ভোটের ছুটিতে শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। এদিকে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৩ হাজার ৯৮৯ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৩৪ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সোমবার রাতে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।

মঙ্গলবার দুপুরের অতিরিক্ত যানবাহনের চাপের জন্য মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। আজ সকালে যানবাহনের চাপের জন্য যানজটের সৃষ্টি হয়।পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার করা অর্থ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : জুবায়ের

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

৩৬ ম্যাজিস্ট্রেটসহ মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন

লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

১০

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

১১

নওগাঁয় ৫ পেট্রোলবোমা উদ্ধার

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন

১৩

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

১৪

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

১৫

আরব আমিরাতের ক্লাবে বাংলাদেশের জায়ান

১৬

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াত নেতা আটক

১৭

১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে সৌদি আরব

১৮

বাগেরহাটে মাহেন্দ্র-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

১৯

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

২০