RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট পরিবহনের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে।

টেলিভিশনের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় এল আল্টো শহরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নোট বহনকারী বলিভিয়ার বিমানবাহিনীর হারকিউলিস বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১৫ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন।

রয়টার্স ও বিবিসির খবরে বলা হয়, বিমানটি সান্টা ক্রুজ থেকে উড্ডয়ন করে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে পাশের মহাসড়কে থাকা কয়েকটি গাড়ির ওপর আঘাত হানে। দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়।

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে যে, বিধ্বস্ত বিমানটি ছিল তাদের একটি সি-১৩০ হারকিউলিস, যা বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন ব্যাংকনোট পরিবহন করছিল।

মন্ত্রণালয় জানায়, পরিবহন করা ব্যাংকনোটগুলোর কোনো ক্রয়ক্ষমতা নেই এবং সেগুলো সংগ্রহ বা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। দুর্ঘটনার পর কিছু মানুষ ঘটনাস্থলে গিয়ে নোট সংগ্রহের চেষ্টা করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর স্বজন রয়টার্সকে বলেন, ‘আমার বোন গাড়ির ভেতরে ছিল যখন বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের একটি চাকা গাড়ির ওপর পড়ে। আঘাতে তার মাথায় চোট লাগে, আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা অবস্থায় সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে কিনা?

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ!

বাংলা একাডেমি পুরস্কার পাবেন মোহন রায়হান

সীমান্তে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

দিনাজপুরে ইফতারের আগে শিশু শামস নিখোঁজ, রাতে ভুট্টাক্ষেতে মিলল মরদেহ

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

১০

রাতের আড়ালে চুরি হয়ে গেল কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটের অংশ

১১

চুক্তি ভেঙে আবারও লেবাননে ভয়াবহ হামলা চালাল ইসরাইল

১২

আসন সংকটে ভোগান্তি, ঈদে বিশেষ ট্রেনের দাবি গাইবান্ধাবাসীর

১৩

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

১৪

ইত্যাদিতে ঈদের চমক নিয়ে আসছেন -হাবিব ওয়াহিদ

১৫

মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

১৬

আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি

১৭

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

১৮

২০২৬ বিশ্বকাপে নজিরবিহীন লোকসানের শঙ্কা

১৯

বিমান হামলায় আফগানিস্তানে ৬৭০-এর বেশি হতাহত

২০