RCTV Logo স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

নির্বাচনে ভোট দেবেন না মেসি

ছবিঃ সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের কারণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট।

বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন দিয়েছেন। তবে লিওনেল মেসি এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নয় বলে আলোচনায় রয়েছে। সে কারণে ফন্টকে সমর্থনের সম্ভাবনার কথাও উঠে আসে।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট–এর প্রতিবেদনে জানানো হয়েছে, বার্সেলোনার চলমান নির্বাচনে সরাসরি যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তিনি ভোটদান করবেন না এবং কোনো প্রার্থীর পক্ষেও অবস্থান নেবেন না। এ তথ্য নিশ্চিত করেছে ইয়াহু স্পোর্টস।

প্রতিবেদন অনুযায়ী, মেসি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন না। এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট আগেই জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তার প্রথম ফোনকল যাবে মেসির কাছেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবুও এবার নির্বাচনে ভোট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সাম্প্রতিক নির্বাচনগুলোর তুলনায় এটি বড় পরিবর্তন। কারণ অতীতে বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় নিয়মিতভাবে অংশ নিয়েছেন মেসি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। তিনি কোনো প্রার্থীর নাম উল্লেখ করে মন্তব্য করতে চান না। তার আশঙ্কা, সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। এ নির্বাচনে অংশ না নেয়ার পেছনে মূল কারণ হিসেবে তার যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবনকেই দেখানো হচ্ছে। ইন্টার মায়ামির হয়ে সক্রিয় ক্যারিয়ার চালিয়ে যাওয়ায় আপাতত বার্সেলোনার ক্লাব রাজনীতির বাইরে থাকতে চান তিনি। ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে সৌদি আরব

বাগেরহাটে মাহেন্দ্র-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

বিশ্ববাজারে আবারো স্বর্ণ ও রুপার দামে ঊর্ধ্বমুখী

আজ পিএসএল নিলামে উঠবেন ৫০ বাংলাদেশি

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মেসি ও তার সন্তানদের জন্য উপহার পাঠালেন নেইমার

‎নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানুষ ছাড়া প্রথম অন্য প্রাণীর মধ্যে পাওয়া গেল কল্পনার সক্ষমতা

নির্বাচনে ভোট দেবেন না মেসি

১০

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

১১

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

১২

খুলনার ৬টি আসন, ৮৪০ ভোটকেন্দ্রের ৫৬৬টিই ঝুঁকিপূর্ণ

১৩

আজ প্রমিস ডে : প্রিয় মানুষকে কথা দেওয়ার দিন আজ

১৪

আজ ১১ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১১ ফেব্রুয়ারি ২০২৬

১৬

সারাদেশে ৫ দিন ড্রোন ওড়ানো নিষিদ্ধ

১৭

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

১৮

আমি ৯৫ শতাংশ সফল : ধর্ম উপদেষ্টা

১৯

আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি ভিসি

২০