RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

লালমনিরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ত্রাণ মন্ত্রীর নির্দেশনায় স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি

ছবিঃ আরসিটিভি

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বস্তি আনতে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নে শুরু হয়েছে স্বল্পমূল্যে টাটকা ও ভেজালমুক্ত পণ্য বিক্রয় কার্যক্রম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু-এর নির্দেশনায় বড়বাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে। প্রথম দিনেই স্টলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়।

উদ্যোগের আওতায় নির্ধারিত মূল্যে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার ৫০ টাকা, ডিম ৩০ টাকা হালি, জ্যান্ত মুরগি ১৫০ টাকা কেজি, কাটা ব্রয়লার ২২০ টাকা কেজি এবং গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে। বাজারমূল্যের তুলনায় কম দামে এসব পণ্য পেয়ে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

বড়বাড়ী ইউনিয়নের বাসিন্দা মো. হাসমত আলী বলেন, বাজারে দুধ ৮০-১০০ টাকা লিটার ও ব্রয়লার ৩০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এ অবস্থায় স্বল্পমূল্যে পণ্য পাওয়া অনেক উপকারে আসছে। অপর বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল আলী বলেন, রমজান মাসে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

স্টল ব্যবস্থাপক ও বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান জানান, পণ্যের মান ও ভেজালমুক্ততা নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা জাফরান বলেন, রমজানজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে নিম্ন ও মধ্যআয়ের মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেয়ে তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের কমিটি গঠন, সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক

সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল : নাহিদ ইসলাম

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

হাদি হত্যার অধিকতর তদন্ত ৯ম বার পেছাল

১০

সুপরিকল্পিত কর্মকৌশলের মাধ্যমে রংপুর মেডিকেলের দালাল সিন্ডিকেট নির্মূল করা হবে: এমপি মাহবুবুর রহমান বেলাল

১১

বিশ্বকাপের আগে আনচেলোত্তির পরিকল্পনায় নেই নেইমার

১২

ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির অভিনয়

১৩

নীলফামারীতে কুকুরের কামড়ে আহত ১৪ জন

১৪

গাইবান্ধায় গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

১৫

লালমনিরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ত্রাণ মন্ত্রীর নির্দেশনায় স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি

১৬

ইংরেজি না শেখায় ‘গভীরভাবে অনুতপ্ত’ মেসি

১৭

রক্ত মাখা বস্তায় মিলল নিখোঁজ শিশুর লাশ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

১৯

রোজা রেখেই ভারতের বিপক্ষে খেলতে নামবেন সিকান্দার রাজা

২০