RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

ভোটের মাঠ নিরাপদ রাখতে লালমনিরহাটে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া

ছবিঃ আরসিটিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে লালমনিরহাটে ব্যাপক মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিদর্শন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

তার দিকনির্দেশনায় আয়োজিত এই মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। মহড়ায় নির্বাচনকালীন সহিংসতা মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ, সন্দেহভাজন পরিস্থিতি সামাল দেওয়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বিত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়।

বাস্তব পরিস্থিতির আদলে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। সেনাবাহিনীর এই মহড়ার মূল লক্ষ্য হলো নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা, সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা।

মহড়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কার্যকর প্রস্তুতির সক্ষমতা স্পষ্টভাবে ফুটে ওঠে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন। মহড়াটি প্রত্যক্ষ করা লালমনিরহাটের সাধারণ জনগণ সেনাবাহিনীর এই প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বলেন, এমন মহড়া নির্বাচনকে ঘিরে জনমনে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাঠ নিরাপদ রাখতে লালমনিরহাটে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

১৯ বছর পর পাকিস্তানে ঘুড়ি উৎসব

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৪ প্লাটুন বিজিবির দায়িত্ব পালন

আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন

১০

মুক্তির অনিশ্চয়তায় সালমানের যুদ্ধের সিনেমা

১১

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

১২

আজ ০৯ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৯ ফেব্রুয়ারি ২০২৬

১৪

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, আজ বিক্রি হচ্ছে কত?

১৫

আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

১৬

আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল – প্রধান উপদেষ্টা

১৭

এগিয়ে এলো অক্ষয় কুমারের ভূত বাংলা’র মুক্তি

১৮

পাবনায় মসজিদ থেকে বের করে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

১৯

আজ প্রপোজ ডে, সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার দিন

২০