RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৪ প্লাটুন বিজিবির দায়িত্ব পালন

ছবিঃ আরসিটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ভোটাররা যাতে নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে সক্রিয় রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন ও কাহারোল উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হয়।

এছাড়া বিরল উপজেলায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে মোট ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

বিজিবি জানিয়েছে, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

১৯ বছর পর পাকিস্তানে ঘুড়ি উৎসব

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৪ প্লাটুন বিজিবির দায়িত্ব পালন

আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন

মুক্তির অনিশ্চয়তায় সালমানের যুদ্ধের সিনেমা

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

১১

আজ ০৯ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ০৯ ফেব্রুয়ারি ২০২৬

১৩

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, আজ বিক্রি হচ্ছে কত?

১৪

আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

১৫

আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল – প্রধান উপদেষ্টা

১৬

এগিয়ে এলো অক্ষয় কুমারের ভূত বাংলা’র মুক্তি

১৭

পাবনায় মসজিদ থেকে বের করে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

১৮

আজ প্রপোজ ডে, সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার দিন

১৯

ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

২০