RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, আজ বিক্রি হচ্ছে কত?

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ আজ সকালেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেসময় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল আজ সকাল ১০ টা থেকেই।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৭ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১০ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, আজ বিক্রি হচ্ছে কত?

আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল – প্রধান উপদেষ্টা

এগিয়ে এলো অক্ষয় কুমারের ভূত বাংলা’র মুক্তি

পাবনায় মসজিদ থেকে বের করে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

আজ প্রপোজ ডে, সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার দিন

ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

লালমনিরহাটে ৩৮৬ ভোট কেন্দ্রের মধ্যে ২১৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র

আজ ০৮ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৮ ফেব্রুয়ারি ২০২৬

১১

আদাবরে চুরির মামলায় গৃহকর্মী গ্রেপ্তার, সাতক্ষীরায় মিলল স্বর্ণ-রুপা

১২

তিন বছরের শিশু সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালান মা

১৩

হেটমায়ার ঝড়ে স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

১৪

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৫

নাইজেরিয়ায় ডাকাতের হামলায় নিহত ৩০

১৬

মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

১৭

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটে স্কপের সমর্থন

১৮

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’

১৯

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

২০