RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

অটোচালকদের কাছে চাঁদাবাজির অভিযোগে লালমনিরহাটে দুইজনের কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনের সময় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি  লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে লালমনিরহাট সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদা উত্তোলনকালে মোঃ মজমুল হক (৫০) ও মোঃ মোসলেম উদ্দিন ভোলা (৪০) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মোঃ মজমুল হক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার মৃত সামসুল হকের ছেলে এবং মোঃ মোসলেম উদ্দিন ভোলা লালমনিরহাট থানার তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লালমনিরহাট সদর মীর আল মনসুর শোয়াইব দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোঃ মজমুল হককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ মোসলেম উদ্দিন ভোলাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান ও গ্রেপ্তারে অংশ নেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ আলদাদ হোসেন এবং কনস্টেবল ৭৮০ মোঃ লেবু মিয়া (পিপিএম)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানায়,আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোচালকদের কাছে চাঁদাবাজির অভিযোগে লালমনিরহাটে দুইজনের কারাদণ্ড

দান নেই, তবু ‘দাতা’ সদস্য: রাজারহাটে মাদরাসা কমিটির জালিয়াতি ফাঁস

‎হাবিপ্রবি শিক্ষার্থী মোস্তাক ফয়সাল সেতাবগঞ্জ পৌরসভার মেয়র পদে লড়ার ঘোষণা

ঠাকুরগাঁও সুগার মিল–এর ছাইয়ে অতিষ্ঠ জনজীবন

আবারও বাড়ল স্বর্ণের দাম

ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি ও অবৈধ সিম বিক্রেতাসহ গ্রেফতার

বাংলাদেশসহ ৪০ দেশের পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব

‘বিশ্বকাপ না পেলেও রোনালদো সর্বকালের সেরা’

পিলখানা হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ কয়েকজন

বেনফিকা ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

১০

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

১১

আজ ২৫ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১৩

৪৪২ বোতল মাদক ও প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২

১৪

দিনাজপুরে অটোর ধাক্কায় নিহত একজন

১৫

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত

১৭

আজ ২৪ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১৯

চাকরি ফেরত পাবে সাড়ে ৬শ জন এসআই ও সার্জেন্ট

২০