RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সন্তো হোসেনের ছেলে রকো হোসেন (৩৫) ওরফে রকো এবং একই গ্রামের খোদাবকশ (খুদু)’র ছেলে রাশিদুল ইসলাম (৩৬) ওরফে দুলি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হওয়া রকো ও দুলি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার ভোরে তারা জীবননগরের মাধপখালী সীমান্ত দিয়ে শূন্যরেখায় অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

ঘটনাটি নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, আটক দুজন বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাদেরকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদাবরে চুরির মামলায় গৃহকর্মী গ্রেপ্তার, সাতক্ষীরায় মিলল স্বর্ণ-রুপা

তিন বছরের শিশু সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালান মা

হেটমায়ার ঝড়ে স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

নাইজেরিয়ায় ডাকাতের হামলায় নিহত ৩০

মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটে স্কপের সমর্থন

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

কুষ্টিয়া কারাগার থেকে হাজতির মরদেহ উদ্ধার

১০

নেদারল্যান্ডসে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

১১

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

১২

নেদারল্যান্ডসকে হারানোর পর যে সমীকরণের সামনে পাকিস্তান

১৩

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৪

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে: তারেক রহমান

১৫

মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

১৬

ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়: রেডিও ব্ল্যাকআউটের শঙ্কা!

১৭

প্রেমের সপ্তাহ শুরু, জেনে নিন কোন দিন কী দিবস

১৮

ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে?

১৯

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম

২০