RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

‎হাবিপ্রবি শিক্ষার্থী মোস্তাক ফয়সাল সেতাবগঞ্জ পৌরসভার মেয়র পদে লড়ার ঘোষণা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর শিক্ষার্থী মোস্তাক ফয়সাল। তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

‎ফেসবুক পোস্টে মোস্তাক ফয়সাল জানান, ব্যক্তিগত স্বার্থ নয় বরং সেতাবগঞ্জ পৌরসভাকে আরও উন্নত, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

‎তিনি বলেন, সেতাবগঞ্জ পৌরসভায় এখনো ব্যাপক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি পরিচ্ছন্ন, উন্নত ও নাগরিকসেবায় অগ্রগামী পৌরসভা গড়ে তোলা সম্ভব।

‎এ লক্ষ্যে তিনি পৌরবাসীর দোয়া, পরামর্শ ও সর্বাত্মক সমর্থন কামনা করেন। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সেতাবগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোচালকদের কাছে চাঁদাবাজির অভিযোগে লালমনিরহাটে দুইজনের কারাদণ্ড

দান নেই, তবু ‘দাতা’ সদস্য: রাজারহাটে মাদরাসা কমিটির জালিয়াতি ফাঁস

‎হাবিপ্রবি শিক্ষার্থী মোস্তাক ফয়সাল সেতাবগঞ্জ পৌরসভার মেয়র পদে লড়ার ঘোষণা

ঠাকুরগাঁও সুগার মিল–এর ছাইয়ে অতিষ্ঠ জনজীবন

আবারও বাড়ল স্বর্ণের দাম

ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি ও অবৈধ সিম বিক্রেতাসহ গ্রেফতার

বাংলাদেশসহ ৪০ দেশের পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব

‘বিশ্বকাপ না পেলেও রোনালদো সর্বকালের সেরা’

পিলখানা হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ কয়েকজন

বেনফিকা ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

১০

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

১১

আজ ২৫ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১৩

৪৪২ বোতল মাদক ও প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২

১৪

দিনাজপুরে অটোর ধাক্কায় নিহত একজন

১৫

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত

১৭

আজ ২৪ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১৯

চাকরি ফেরত পাবে সাড়ে ৬শ জন এসআই ও সার্জেন্ট

২০