RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

ফের দুর্ঘটনা, আরও একটি তেজস হারাল ভারত

ছবিঃ সংগৃহীত

মাত্র তিন মাসের মধ্যে ফের দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব উদ্যোগ ও প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ঘটেছে এ দুর্ঘটনা।

আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ভারতের বিমান বাহিনী (আইএএফ)-এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ঘটেছে এ দুর্ঘটনা। কোন ঘাঁটিতে ঘটেছে— তা উল্লেখ করা হয়নি আইএএফের বিবৃতিতে, তবে বলা হয়েছে—ওই তেজসটি ছিল এক আসনের (সিঙ্গেল সিট) ওই তেজস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। অবতরণের সময় সেটির ব্রেক অকার্যকর হয়ে যায় এবং এর ফলে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুমড়েমুচড়ে যায় যুদ্ধবিমানটি।

বিপদ আঁচ করতে পেরে দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে চালক বেরিয়ে এসেছিলেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস দেশটির বিমানবাহিনীতে যুক্ত হয় ২০১৫ সালের ১৭ জানুয়ারি। বিমানটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)।

৭ ফেব্রুয়ারি তেজসের যে ব্যাচের যুদ্ধবিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড বিমান রয়েছে ভারতের বিমানবাহিনীতে। দুর্ঘটনার পর সেই ৩০টি বিমানের সবগুলোকে গ্রাউন্ডেড করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিমান বাহিনীর বিবৃতিতে।

তেজসে এই নিয়ে তৃতীয় বার দুর্ঘটনা ঘটল। প্রথম ২০২৪ সালের মার্চে দুর্ঘটনার কবলে পড়েছিল তেজস। রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়েছিল তেজস যুদ্ধবিমান। সে বার পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। দ্বিতীয় বার তেজস ভেঙে পড়ে দুবাইয়ে এয়ার শো চলাকালীন। মৃত্যু হয় বিমান চালক ও ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমন স্যালের। ৭ ফেব্রুয়ারির ৭ ফেব্রুয়ারির ঘটনা সেই তালিকায় তৃতীয় সংযোজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফেরত পাবে সাড়ে ৬শ জন এসআই ও সার্জেন্ট

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

ফের দুর্ঘটনা, আরও একটি তেজস হারাল ভারত

সারা দেশে আ.লীগের অফিস খোলার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন কিম জং উন

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

ভারতকে হারানো সম্ভব, প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা

‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’

আজ ২৩ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১১

ফার্নেস অয়েলের দাম কমল

১২

ইফতার বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

১৩

প্লাস্টিকের দাপটে সংকটে নীলফামারীর বাঁশ কুটিরশিল্প

১৪

বিশ্বকাপে ফাইনালের আগে আরেকটি ‘ফাইনাল’ আজ

১৫

পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৭ আফগান নিহত

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

১৮

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না : শিক্ষামন্ত্রী

১৯

চার দশক পর একসঙ্গে এলেন রজনীকান্ত ও কমল হাসান

২০