RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

গ্রাফিক্সঃ আরসিটিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে।এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন।

অপরদিকে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ৫৯ হজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

বিখ্যাতবাউলশিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

রোজা শুরুর আগেই বেড়েছে খেজুর-মুরগি-লেবুর দাম

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোটের আগে কেন এই নোটিফিকেশন দেখাচ্ছে মেটা

বিশ্বকাপের আগেরদিন বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ইনকিলাব মঞ্চের ভ্যান র‍্যালি স্থগিত

ভারতে খনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, আটকা অনেকে

রিশাদকে ডেকে যা বলেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

১০

মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত, আহত ২

১১

জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড

১২

আজ জামায়াত আমিরের ৬ জেলায় জনসভা

১৩

কাপ কোয়ার্টারে আতলেতিকোর গোল উৎসব, জুভেন্টাসের বিদায়

১৪

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

১৫

আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ২

১৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন

১৭

আজ ০৬ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৬ ফেব্রুয়ারি ২০২৬

১৯

‘ধুরন্ধর ২’তে এবার সালমান খান!

২০