RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

ছবিঃ সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করেছে সরকারি কর্মচারীরা।

পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা করেন সরকারি চাকরিজীবীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাচ্ছেন তারা।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।

বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

এর আগে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, পে-কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। গত ২৭ জানুয়ারি সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে-কমিশনের দাবি ছিল। সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন পে-কমিশন প্রতিবেদন দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত সময়ের হওয়ায় এই সরকার পে স্কেল বাস্তবায়নে যাচ্ছে না।

কমিটি যে সুপারিশ দিয়েছে, তা বাস্তবায়ন করতে গেলে এক লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। এই ব্যয়ের অর্থের সংস্থান কোথায় থেকে হবে— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এক লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয়ের যে কথা আপনারা বলছেন, সেটা হবে যদি পে-কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন করা হয় এবং একই সময়ে যদি সব বাস্তবায়ন করা হয়। বাস্তবতা হলো, এ ধরনের পে-কমিশন একসঙ্গে সব বাস্তবায়িত হয় না, পর্যায়ক্রমে হয়। সম্ভবত এটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। অর্থের সংস্থান কিভাবে হবে, সেটিও সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরুর আগেই বেড়েছে খেজুর-মুরগি-লেবুর দাম

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোটের আগে কেন এই নোটিফিকেশন দেখাচ্ছে মেটা

বিশ্বকাপের আগেরদিন বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ইনকিলাব মঞ্চের ভ্যান র‍্যালি স্থগিত

ভারতে খনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, আটকা অনেকে

রিশাদকে ডেকে যা বলেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত, আহত ২

জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড

১০

আজ জামায়াত আমিরের ৬ জেলায় জনসভা

১১

কাপ কোয়ার্টারে আতলেতিকোর গোল উৎসব, জুভেন্টাসের বিদায়

১২

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

১৩

আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ২

১৪

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন

১৫

আজ ০৬ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৬ ফেব্রুয়ারি ২০২৬

১৭

‘ধুরন্ধর ২’তে এবার সালমান খান!

১৮

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

১৯

আবারো কমলো স্বর্ণের দাম

২০