RCTV Logo বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

চার দশক পর একসঙ্গে এলেন রজনীকান্ত ও কমল হাসান

ছবিঃ সংগৃহীত

চার দশক পর আবার একসঙ্গে দেখা গেল দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান-কে। শেষবার তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখা গিয়েছিল ১৯৮৫ সালের গিরফতার ছবিতে, যেখানে তাঁদের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন।

এরপর কেটে গেছে দীর্ঘ চার দশক। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামনে এসেছে নতুন প্রজেক্ট ‘কেএইচxআরকে’-এর প্রোমো, যা ইতিমধ্যেই উচ্ছ্বসিত করেছে দুই তারকার অনুরাগীদের।

প্রজেক্টটির পরিচালনায় রয়েছেন নেলসন দিলীপকুমার এবং সংগীতে আছেন অনিরুদ্ধ রবিচন্দর।

প্রোমোতে রেট্রো লুকে হাজির হয়েছেন রজনীকান্ত ও কমল হাসান। শুরুতে দেখা যায় নেলসন ও অনিরুদ্ধকে— যেখানে অনিরুদ্ধ ছবির সুর নিয়ে চিন্তিত। ভুল বোঝাবুঝির মজার মুহূর্তের মধ্যেই দৃশ্যপট বদলে যায়।

হঠাৎই প্রবেশ করেন দুই কিংবদন্তি। স্টাইলিশ উপস্থিতিতে তাঁরা একটি গ্যারেজের ভেতর দিয়ে হাঁটেন এবং শেষে একটি গাড়িতে ওঠেন— চালকের আসনে কমল হাসান, আর পেছনে বসেন নেলসন ও অনিরুদ্ধ।

সুর নিয়ে আলোচনা শুরু হতেই কমলের সরাসরি প্রশ্ন— “আগে বলুন, ছবির নায়ক কে?” একই প্রশ্নের পুনরাবৃত্তি করেন রজনীকান্তও।

জানা গেছে, ‘কেএইচxআরকে’ ছবির চূড়ান্ত নাম নয়, এটি আপাতত প্রজেক্টের শিরোনাম মাত্র।
সময়ের সঙ্গে সঙ্গে অফিসিয়াল নাম ঘোষণা করা হবে।

সত্তর ও আশির দশকে একাধিক তামিল ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা— যেমন অপূর্ব রাগাঙ্গাল, মুন্দ্রু মুদিচু এবং আভারগাল। ১৯৭৯ সালের আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম ছিল তাঁদের শেষ যৌথ ফ্যান্টাসি ছবি। পরে থিল্লু মুল্লু ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল কমল হাসানকে।

এবার ফের একসঙ্গে ফিরছেন এই দুই আইকন— ফলে নতুন প্রজেক্ট ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্নেস অয়েলের দাম কমল

ইফতার বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

প্লাস্টিকের দাপটে সংকটে নীলফামারীর বাঁশ কুটিরশিল্প

বিশ্বকাপে ফাইনালের আগে আরেকটি ‘ফাইনাল’ আজ

পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৭ আফগান নিহত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না : শিক্ষামন্ত্রী

চার দশক পর একসঙ্গে এলেন রজনীকান্ত ও কমল হাসান

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

১০

ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে

১১

ঠাকুরগাঁওয়ে পুলিশের পিকাপের উপর আলু বস্তা ভর্তি পাওয়ার টিলার সংঘর্ষ

১২

বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং জিরা জব্দ

১৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৪

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৫

ইংল্যান্ডে মসজিদের সামনে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

১৬

শিরোপা ধরে রাখার মিশনের শুরুতে বিধ্বস্ত মেসিরা

১৭

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

১৮

স্বস্তির রেলপথে ঝুঁকির যাত্রা, ৫৯টি ফিস প্লেটের ৪৭ নাটবল্টু উধাও

১৯

দাম বাড়ল স্বর্ণ ও রুপার : কত টাকায় বিক্রি হচ্ছে আজ

২০